প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি:সাধারণ জ্ঞান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৬

মিরাজুল ইসলাম                                                                                                         

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের “কালো দিবস” কোনটি?

ক. ১৫ আগস্ট                                             খ. ২১ আগস্ট

গ. ২৩ আগস্ট               ঘ. ৭ আগস্ট

২. স্বাধীনতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?

ক. ১৯২৩                   খ. ১৯২৪

গ. ১৯২৫                    ঘ. ১৯৯৯

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই?         

ক. ড. মাহমুদ হাসান

খ. স্যার এ.এফ রহমান

গ. ড. আর.সি. মজুমদার

ঘ. ড. মাহমুদ হোসেন

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?                       

ক. স্যার এএফ রহমান                               খ. পি. জে হার্টস

গ. উইলিয়াম জোনস                                  ঘ. জিএইচ ল্যাংলি

৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলাদেশি  উপাচার্য কে ছিলেন?        

ক. ডক্টর ওসমান গনি                                 খ. আর সি মজুমদার

গ. ডক্টর মোয়াজ্জেম হোসেন                         ঘ. স্যার এ.এফ রহমান

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও বাঙালি উপাচার্য কে ছিলেন?                                

ক. লর্ড লরেন্স ডানডাস                              খ. আর সি মজুমদার

গ. ডক্টর মোয়াজ্জেম হোসেন                         ঘ. স্যার এ.এফ রহমান

৭. দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় নির্মিত হবে?

ক. কালিয়াকৈর, গাজীপুর

খ. লাউয়াছড়া, মৌলবীবাজার

গ. নবীনগর, সাভার

ঘ. বিরিশিরি, নেত্রকোনা

৮. কোনটি বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতাল?                 

ক. জীবনতরী          খ. বিএনএস পদ্মা

গ. হযরত শাহ্জালাল ঘ. লাইফবয়

৯. বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা কে?                              

ক. ডা. এম আর খান

খ. ডা. মোহাম্মদ ইব্রাহিম

গ. ডা. নূরুল ইসলাম

ঘ. ডা. ইব্রাহিম হোসেন

১০. বাংলাদেশে জাতীয় শিশুনীতি অনুযায়ী শিশুর বয়স কত?      

ক. ০ থেকে ৮ বছর                                    খ. ১ থেকে ১০ বছর

গ. জন্ম থেকে ১৮ বছর                               ঘ. ০ থেকে ১২ বছর

১১. বাংলাদেশ উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত?

ক. কক্সবাজার                                           খ. পটুয়াখালী

গ. ময়মনসিংহ                                          ঘ. দিনাজপুর

১২.উত্তরা গণভবন কোথায় অবস্থিত?                                                                       

ক. নাটোর                                               খ. বগুড়া

গ. রাজশাহী                                            ঘ. পাবনা

১৩. ‘রোজ গার্ডেন’ বাংলাদেশের একটি-                             

ক. আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র                      খ. রাষ্ট্রীয় অতিথিশালা

গ. উদ্ভিদ-উদ্যান                                       ঘ. ঐতিহাসিক ভবন

১৪. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ণ নামে কথিত হত?          

ক. মুর্শিদাবাদ                                           খ. রাজশাহী

গ. চট্টগ্রাম                                                ঘ. মেদিনীপুর

১৫. সাইবার গুপ্তচর হ্যাকিং গ্রুপ ‘তুরলা’ কোন দেশের?

ক. ইরান                        খ. ইরাক

গ. রাশিয়া                                               ঘ. লেবানন

১৬. ঐতিহ্যবাহী ওয়াংগালা উত্সব কারা উদযাপন করে?            

ক. মারমা                                                খ. চাকমা

গ. মাহাতো                                              ঘ. গারো

১৭. সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়?

ক. ২৪ অক্টোবর ১৯৪৮

খ. ১০ ডিসেম্বর ১৯৪৫

গ. ২৪ অক্টোবর ১৯৪৫                              ঘ. ১০ ডিসেম্বর ১৯৪৮

১৮. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার অবস্থান—             

ক. ঢাকা                                                  খ. মুন্সিগঞ্জ

গ. ময়মনসিংহ                  ঘ. বগুড়া

১৯. রাজশাহী জেলার পূর্ব নাম কী?

ক. বারিন্দ্র                        খ. পুণ্ড্র

গ. রামপুর বোয়ালিয়া          ঘ. বরেন্দ্র

২০. বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি?

ক. মহাস্থানগড়        খ. পাহাড়পুর

গ. ময়নামতি                                            ঘ. উয়ারী-বটেশ্বর

২১. মারমা জাতিসত্তার বর্ষবরণ উত্সব কী নামে পরিচিত?

ক. বৈসুক                   খ. সাংগ্রাই

গ. বিজু                                                  ঘ. ওয়ানগালা

২২. বর্তমানে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি?

ক. ৪১টি                খ. ৪৩টি

গ. ৪৫টি                ঘ. ৪৬টি

২৩. বাংলাদেশ ‘টেস্ট ক্রিকেট’ দলের প্রথম অধিনায়ক কে?

ক. রকিবুল হাসান                                      খ. আকরাম খান

গ. নাঈমুর রহমান দুর্জয়                              ঘ. মুশফিকুর রহিম

২৪. বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতি মুসলমান ধর্মাবলম্বী?      

ক. কুকি খ. গারো গ. পাঙন ঘ. মুনিপুরী

২৫. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

ক. ৪০ খ. ৪১  গ. ৪২  ঘ. ৪৩

উত্তর:১. গ. ২. ঘ. ৩. ঘ. ৪. খ. ৫. খ ৬. ঘ. ৭. ক. ৮. ক. ৯. খ.১০. গ. ১১. গ. ১২. ক. ১৩. ঘ. ১৪. ক. ১৫. গ. ১৬. ঘ. ১৭. ঘ. ১৮. গ. ১৯. গ. ২০. ক. ২১. খ. ২২. ঘ. ২৩. গ. ২৪. গ. ২৫. ঘ.

                                                             মতামত: ০১৭১৪-৭০৫৭২৭