প্রতিবন্ধীর বাড়িতে বিনা খরচে বিদ্যুত্ সংযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ০০:১৪

নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতি-২ এর গোপালদী জোনাল অফিসের আওতায়, রামচন্দ্রদী গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলাকে স্পটে আবেদন গ্রহণ পূর্বক যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিনা খরচে ডিজিএম মোঃ শাহাদাত্ হোসেনের উপস্থিতিতে মঙ্গলবার সকাল ১০টায় মাত্র ৫ মিনিটে বিদ্যুত্ সংযোগ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিবেশী মোঃ মমতাজ উদ্দিন তোতা মিয়া, সহকারী  জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ সুলতান আলী, ওয়্যারিং পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-১ মোঃ নাজমুল ইসলাম। বিদ্যুত্ সংযোগের আবেদন ফি, জামানত ও ওয়্যারিংসহ যাবতীয় খরচ ডিজিএমসহ অন্য কর্মচারীরা ব্যক্তিগতভাবে বহন করেন। বুদ্ধিপ্রতিবন্ধী শফিকুল মিটার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান।