দশকে প্রথমবারের মতো সংকোচন জাপানের অর্থনীতিতে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১

করোনা ভাইরাসের প্রভাবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো সংকোচন দেখতে হলো জাপানের অর্থনীতিকে। ২০২০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম এ অর্থনীতি ৪ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে বেশি বার্ষিক সংকোচন। তবে পূর্বাভাসের তুলনায় সংকোচন কমই হয়েছে। এক্ষেত্রে কাজে দিয়েছে সরকারের ব্যাপক প্রণোদনা এবং বছরের শেষ নাগাদ রপ্তানিতে চাঙ্গা ভাব। এদিকে করোনার নতুন ঢেউ ঠেকাতে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে সামনের পথ আরো কঠিন হতে পারে।