করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে, যার প্রভাব পড়ছে বিমানবন্দর এবং এয়ারলাইনস কোম্পানিগুলোর মধ্যে। যাত্রী কমার একটি উদাহরণ দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যস্ততম আর বিশ্বে চতুর্থতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৭০ শতাংশ। এমিরেটস এয়ারলাইনসের ভিত্তি এবং দুবাইয়ের আয়ের প্রধান উত্স এ বিমানবন্দর দিয়ে ২০২০ সালে ২ কোটি ৫৯ লাখ যাত্রী ভ্রমণ করেছে। যদিও তাদের বেশিরভাগ বছরের প্রথম দিকে ভ্রমণ করেছিল।
