ইউরোপের বাজারে চীনের কাছে ধরা যুক্তরাষ্ট্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫১

২০২০ সালে যুক্তরাষ্ট্রকে হটিয়ে ইউরোপের বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়েছে চীন। গত বছর উভয়পক্ষের মধ্যে বৈদেশিক বাণিজ্য হয়েছে ৭০ হাজার ৯০০ কোটি ডলার। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর বৈদেশিক বাণিজ্য ৬৭ হাজার ১০০ কোটি ডলার। করোনা মহামারির কারণে গত বছরের প্রথম প্রান্তিকে  বড় আকারের সংকোচন হলেও দ্বিতীয় প্রান্তিক থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় চীনের অর্থনীতি। কিন্তু যুক্তরাষ্ট্র ঘুরে দাঁড়াতে   পারছে না এখনো।

—নাঈমা সুলতানা