কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী হাসপাতালে। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীত পরিচালককে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে। আলাউদ্দিন আলীর পরিবারিক সূত্রে জানা গেছে, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সেইসঙ্গে জ্বরও ছিল। মঙ্গলবার রাতে তা বেড়ে গেলে হাসপাতালে যেতে হয়েছে। জানা গেছে, রাতে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চেক-আপ শেষে আলাউদ্দিন আলীকে আইসিইউতে রাখার পরামর্শ দেওয়া হয়। এদিকে তার মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন মঙ্গলবার রাতেই ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন, তার বাবা আইসিইউতে।
