ইউরোপ বিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক ওয়েস মিশেল পদত্যাগ করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপ ও ইউরো-এশিয়া বিষয়ক সহকারী পররাপ্রমন্ত্রী মিশেল ওয়েস ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়বেন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তিসহ বেশ কয়েকটি ইস্যুতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের টানাপোড়েনের মধ্যে পদত্যাগ করলেন ওয়েস মিশেল। গত ৪ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর কাছে পদত্যাগপত্র পাঠান মিশেল। সেই চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটাতে চাওয়ার কথা বলেছেন তিনি।
