যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ড্রোন দেখা যাওয়ায় দুটি বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। স্থানীয় টেরের বোরো বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আকাশে দেখা যায়। যুক্তরাষ্ট্রের বিমান প্রশাসন (এফএএ) কর্তৃপক্ষ জানায়, প্রথমে বিমানবন্দরে দক্ষিণ-পশ্চিম ফ্লাইট ও ইউনাইটেড ফ্লাইটের দুজন পাইলট ড্রোন দেখে রিপোর্ট করেন। তাদের রিপোর্টের পরই জারি করা হয় সতর্কতা। পরে জানা যায়, বিমানবন্দরে সাড়ে তিন হাজার উপরে ড্রোনগুলো দেখতে পাওয়া গেছে। এ সময় টেরের বোরো ও নিকটবর্তী নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর পরই জরুরি অবতরণ করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। ফলে দুর্ভোগে পড়ে বিমানবন্দরের হাজার হাজার যাত্রী। প্রায় এক ঘন্টা ফ্লাইট বন্ধ রাখা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। -খালিজ টাইমস
