একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি সেই পঙ্গু তারা মিয়া অবশেষে হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।
পুলিশের করা ওই মামলায় ৫২ জনকে আসামি করে পুলিশ। তারা মিয়া সেই ৫২ জনের একজন। তারা মিয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ভাণ্ডা গ্রামের বাসিন্দা।
অভিযোগপত্রে বলা হয়েছিল, গত ২৮ ডিসেম্বর অর্থাত্ নির্বাচনের দুদিন আগে বিকাল ৪টার পর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। তবে, জামিনের সময় শেষ হয়ে গেলে তারা মিয়াকে সুনামগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আরো পড়ুন : গণঅভ্যুত্থান দিবস আজ
জন্ম থেকেই তারা মিয়ার ডান হাতটি চিকন। ডান হাত দিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তারা মিয়ার সংসার। ভিক্ষা করে ও মানুষের সাহায্যে তার সংসার চলে।
ইত্তেফাক/ইউবি
