চৌধুরী ফেরদৌস সবুজ পান সাদা চুনে চিবিয়ে-চুবিয়ে দূরে ছুড়ে ফেলে দিচ্ছ তুমি: একতাল রক্তলাল... সবুজ কিছু তাজা প্রাণ চুনে খেয়েছিল বলেই অ্যাত কথা বলতে আজ পারছ তুমি ব্যাপারি: সেইসব আত্মদান ঘুণাক্ষরেও যেন তুমি ভেব না পান-শুপারি...