ভোলা প্রতিনিধি
কারিগরি মুক্ত নার্সিংসহ তিন দফা দাবিতে ভোলায় শিক্ষানবিশ নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে ভোলা সদর হাসপাতালের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার ব্যানারে শিক্ষানবিশ নার্সরা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালান করেন। মানববন্ধনে পেশেস্ট কেয়াপর টেকনোলজিস্টদের নার্স বানানোর সিদ্ধান্ত বাতিল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের মিডওয়াইফারির সম্মান দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি আয়শা আক্তার চৌধুরী, সহসভাপতি পূজা রানী, সদস্য সচিব উম্মে হান্নাসহ আরো অনেকে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়ে তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ করেন।
