রাশিয়ার পক্ষে নতুন প্রকল্প পরিচালক এলেক্সি ডেইরি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৪

রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণে রাশিয়ার পক্ষে নতুন প্রকল্প পরিচালকের দায়িত্ব পেলেন এলেক্সি ডেইরি। এর আগে তিনি কুরস্ক পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণ প্রকল্পের প্রধান হিসেবে কাজ করেছেন। রোসাটমের গণমাধ্যম শাখা শনিবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নতুন প্রকল্প পরিচালক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

রোসাটমের এএসই ইসি জেএসসি-এর প্রেসিডেন্ট এবং রোসাটম স্টেট করপোরেশনের অপারেশন ম্যানেজমেন্টের প্রথম ডেপুটি ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার লক্সিন মি. এলেক্সির দক্ষতা সম্পর্কে জানান, মি. এলেক্সি কুরস্ক পারমাণবিক বিদ্যুেকন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণকাজ করার সময় যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুেকন্দ্র নির্মাণে কাজে লাগবে।