আত্মনির্ভরশীল মার্জিয়া

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৫

 

নিজের ওপর নির্ভরশীল থাকার ইচ্ছে থেকেই একটু একটু করে কাজ করতে থাকেন শেখ মার্জিয়া। অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় বাচ্চাদের আর্ট শিখিয়ে নিজের ছোটখাটো শখ পূরণ করতেন। উচ্চমাধ্যমিক পর্যন্ত এভাবেই চলছিল। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে বড় পরিসরে কিছু করার চিন্তাভাবনা মাথায় আসে। প্রথমদিকে টিউশনির টাকা দিয়েই তাই সব খরচ চলে যেত। ২০১৯ সালের শেষের দিকে হঠাত্ নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ইচ্ছে জাগে। পরিকল্পনা করে পেইজ খুলে কাঠের গহনা নিয়ে কাজ করা শুরু করেন। ব্যবসার প্রথমদিকের কথা জানাতে গিয়ে তিনি বলেন, প্রথম দিকে খুব ভালো রেসপোন্স পাচ্ছিলাম। মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করেছিলান সেটাকে প্রথম মাসেই ৫ হাজার বানিয়ে ফেলতে পেরেছিলাম। কিন্তু হঠাত্ করেই চলে এলো করোনা পরিস্থিতি। যেহেতু আমার গহনাগুলো ছিল প্রোগ্রামভিত্তিক, তাই এই পরিস্থিতিতে এগুলোর চাহিদা বলতে গেলে অনেকাংশেই কমে গিয়েছিল। কিন্তু আমি থেমে থাকিনি। ব্যবসা শুরু করার পর থেকেই স্বপ্ন দেখতাম নিজের একটি ব্র্যান্ড গড়ে তুলব যেখানে থাকবে সব ধরনের দেশীয় পণ্য।