সৈয়দপুরে সংঘর্ষে আহত ২০

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৪

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১১টার দিকে সৈয়দপুর পৌরসভার ২ নম্বর উর্দুভাষী (বিহারি) ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাতে প্রচারণা চালান জাপার প্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে নির্বাচনি কার্যালয়ে ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিটলার চৌধুরী ভুলুর বাসার সামনে জাপার কর্মীদের কথাকাটাকাটির একপর্যায়ে পালটাপালপি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, দুই পক্ষই মৌখিকভাবে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।