চন্দনাইশ পৌর নির্বাচনে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৫

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গুলিবিদ্ধ যুবক হাবিবুল ইসলাম রবিবার সকালে মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাত দিন পর চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হাবিবুল ইসলাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ মাসুম ফকিরপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভা নির্বাচন চলাকালীন ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে গোলাগুলির সময় হাবিবুল ইসলাম গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে চন্দনাইশ হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।