পাঁচ বছর চেষ্টার পর সরকারি খাস জমি উদ্ধার 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩১

রাজধানীর মতিঝিলে সরকারি ২১ শতাংশ খাস জমি পাঁচ বছর ধরে চেষ্টার পর সোমবার (২২ ফ্রেব্রুয়ারি) উদ্ধার করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবার নেতৃত্বে একটি টিম এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা ইত্তেফাক অনলাইনকে বলেন, ২০১৭ সাল থেকে বারবার এখানে বসবাসরত সবাইকে নোটিশ দেওয়া হয়েছে কোন কাজ হয়নি।

তারা সরকারি আদেশ অমান্য করে দীর্ঘদিন যাবত ৩৪টি পরিবার এখানে বসবাস করে আসছে। এক সপ্তাহ আগেও সাইনবোর্ড লাগিয়ে নোটিশ দেওয়া হয়েছে এরপরও তারা কোনও কথা শুনেনি। তাই আমরা উচ্ছেদ অভিযান কাজ পরিচালনা করছি। 

ইত্তেফাক /কেএইচ/এসসিএস