কোটি টাকা পুরস্কার পেলেন মহিলা ফুটবল দলের আরও ১১ সদস্য

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫

সম্প্রতি শেষ হওয়া 'সাফ অনুর্ধ-১৮ মহিলা চ্যাম্পিয়নশীপ- ২০১৮' প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের অনুর্ধ-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের আরও ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নিজ কার্যালয়ে তাদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেন তিনি।

এর আগে গত ১১ অক্টোবর এক অনুষ্ঠানে 'সাফ জয়ী অনুর্ধ-১৮ খেলোয়াড়দের সংবর্ধণা দেওয়া হেয়। সে সময় প্রথম দফায় বাংলাদেশ অনুর্ধ-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের ৩০ সদস্যের মধ্যে ১৯ জনকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফায় বাকি ১০ খেলোয়াড় ও ১ কর্মকর্তাকে বৃহস্পতিবার পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন:  গুরুদাসপুরে নেশার টাকা না পেয়ে বাবা, মা ও বোনকে কুপিয়ে জখম

দ্বিতীয় দফায় পুরস্কার প্রাপ্ত হলেন খেলোয়াড়রা রুকসানা বেগম, বেগম মাসুরা পারভীন, বেগম শিউলি আজিম, মোসাম্মৎ ইসরাত জাহান রত্মা, বেগম মারজিয়া, বেগম সানজিদা আক্তার, মোসাম্মৎ ইসরাত জাহান স্বপনা, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ রাজিয়া খাতুন এবং মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ। পুরস্কার হিসেবে বাংলাদেশের অনুর্ধ-১৮ মহিলা জাতীয় ফুটবল দলের এই ১০ খেলোয়াড়কে ১০ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা এবং কর্মকর্তাকে ৫ লাখ টাকা দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি