আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কোন প্রকারের ক্ষেত্র?

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৫

 সংক্ষিপ্ত প্রশ্ন

গণিত

অধ্যায়-১১ : পরিমাপ (খ)

১.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর : বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)২ = দৈর্ঘ্য ´ দৈর্ঘ্য।

২.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য ´ প্রস্থ।

৩.ক্ষেত্রফলের একক কীভাবে প্রকাশ করতে হয়?

উত্তর : কোনো ক্ষেত্রের ক্ষেত্রফলকে বর্গ এককে প্রকাশ করতে হয়।

৪.কত বর্গমিটারে এক হেক্টর?

উত্তর : ১০,০০০ বর্গমিটারে এক হেক্টর।

৫.কত বর্গমিটারে এক এয়র?

উত্তর : ১০০ বর্গমিটারে এক এয়র।

৬.এক বর্গমিটারে কত বর্গ সেন্টিমিটার?

উত্তর : ১০,০০০ বর্গ সেন্টিমিটারে এক বর্গমিটার।

৭.সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটি লেখ।

উত্তর : সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি ´ উচ্চতা।

৮.আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র কোন প্রকারের  ক্ষেত্র?

উত্তর : আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র হলো চতুর্ভুজক্ষেত্র।

৯.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার প্রস্থ ৬ মিটার হলে ক্ষেত্রফল কত?          

উত্তর : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার।

১০.একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি ২০ সে.মি.। উচ্চতা ১০ সে. মি.। এর ক্ষেত্রফল কত?        উত্তর : ১০০ বর্গমিটার।

১১.একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গমিটার এবং এর দৈর্ঘ্য ১২ মিটার হলে প্রস্থ কত?      

উত্তর : ৭ মিটার।

১২.বড় ক্ষেত্রফল নির্ণয়ের দুইটি এককের নাম লেখ।

উত্তর : এয়র ও হেক্টর।

১৩.১ এয়র কী?

উত্তর : ১ এয়র হলো ১০০ বর্গমিটার। এটি ১০ মিটার বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান।

১৪.১ হেক্টর কী?

উত্তর : “১ হেক্টর” হলো ১০০০০ বর্গ মি.। এটি ১০০ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলের সমান।

১৫.ভূমি ৫ সেমি ও উচ্চতা  ৩ সেমি হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?     

 উত্তর : ক্ষেত্রফল : (৫ ´ ৩) বর্গ সেমি = ১৫ সেমি।

১৬.একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে ত্রিভুজের ক্ষেত্রফলের সম্পর্ক লেখ।

উত্তর : ত্রিভুজের ক্ষেত্রফল = সামান্তরিকের ক্ষেত্রফল ´ ২।

১৭.সামান্তরিককে সমান দুই ভাগ করে কেটে যে ত্রিভুজদ্বয় তৈরি হয় তাদের নাম লেখ।        

উত্তর : প্রত্যেকটি স্থূলকোণী ত্রিভুজ।

১৮.একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে অনুরূপ ২টি বেঞ্চের দৈর্ঘ্য কত?        

উত্তর : ৩ মিটার।