জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী এবং লোকসঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়াসহ ৬ জনকে চিকিৎসা ও আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নিজ কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন তিনি।
জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণপোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেন শেখ হাসিনা।

আরও পড়ুন: দ্বিতীয় দফায় পুরস্কৃত হলেন মহিলা ফুটবল দলের আরও ১১ সদস্য
চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল) কে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী। এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইত্তেফাক/জেডএইচডি
। ছবি: প্রেস উইং, পিএমও
