Post modifier
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ Post modifier নিয়ে আলোচনা করছি। প্রতিটি লেখাই মনোযোগ দিয়ে পাঠ করবে। পরীক্ষায় ভালো ফলাফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Different types of post modifier
Post শব্দের অর্থ পরে। যে Word বা Phrase Noun বা Noun phrase এর পরে বসে Modify করে তাকে Post modifier বলে। যেমন: (i) I found the circumstances critical.
(ii) The girl looking very beautiful was smiling.
1. Infinitive Phrase as post modifier: To + Verb এর Present form এর পরে অতিরিক্ত শব্দ বসিয়ে Infinitive phrase গঠিত হয়। যেমন:(i) He made an attempt to escape punishment.
(ii) His decision to go abroad was wrong.
2. Participle Phrase as post modifier: Present এবং Past Participle phrase Noun এর পরে বসে উক্ত Noun কে Modify করে। Example: (i) I found the girl reading a book. (Present Participle)
(ii) The book written by Shakespeare is a tragedy. (Past Participle)
(iii) The song sung by the girl was appreciated. (Past participle)
3. Prepositional Phrase as post modifier: Prepositional phrase যখন post modifier হিসেবে কাজ করে তখন অধিকাংশ ক্ষেত্রে তাকে Relative clause/subordinate Adjective clause এ রূপান্তরিত করা যায়। যেমন:
The road to Dhaka is spacious. (রূপান্তর: The road that leads to Dhaka is spacious.)
4. Adjective as post modifier: অনেক সময় Adjective Noun এবং Pronoun এর পরে বসে তাকে Modify করে। যেমন:
(i) All the members present in the meeting were against the proposal.
(ii) There is something abnormal in his behavior.
5. Appositive as post modifier: যখন দু’টি Noun পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন দ্বিতীয় Noun টিকে প্রথম Noun টির Appositive বলে। এক্ষেত্রে দ্বিতীয় Noun টি প্রথম Noun টির সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যেমন:
Mr. Kamal, Principal of our college, is a good administrator.
