ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে ধর্ষণ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৬

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাঁচপুরে এক শিশুকে কোমল পানীর সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির মা বাদী হয়ে সোনারগাঁ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। 

সোনারগাঁ থানায় দায়ের করা এজাহারে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়া লেখা করে। গত সোমবার বিকেলে ওই শিশুটির এক সহপাঠীর( লামিয়া) চাচা নজরুল ইসলামের ছেলে ইসমাঈলের বাড়িতে বেড়াতে নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে কোমল পানীর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে লামিয়ার সহযোগিতায় ওই শিশুকে ইসমাইল নামে একজন ধর্ষণ করে। বাড়িতে গিয়ে শিশুটি  তার মাকে জানায়। 

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুকে নারায়ণগঞ্জ ভিক্টরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।


ইত্তেফাক/এনএ