ফয়েজ রেজা আম্মু খাবে পান সুপুরি আমি চিবাই বোঁটা আম্মু বলে—‘খালি মুখে আর দিও না ওটা’। ‘তাহলে কি তোমার মতো চুন মিশিয়ে খাবো! এখনো মা আমায় তুমি এত্ত বোকা ভাবো?’ আম্মু হেসে কোলে তুলে বলে—‘বোকা ছেলে তোকে আমার বিড়াল ভাবি একবাটি দুধ খেলে।’