রূপগঞ্জে গাজী টিভি কাপ ফুটবলে জু্ঁই দল চ্যাম্পিয়ন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে পূর্বগ্রাম স্পোর্টস ইয়থস অ্যান্ড ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে গত কয়েক দিন ধরে ফুটবল উত্সব হয়েছে। ১৬ দল নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুঁই দল। গতকাল পূর্বগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত টুর্নামেন্টের গাজী টিভিকাপ ফুটবল ফাইনালে জুঁই দল ১-০ গোলে রজনীগন্ধা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সাব্বির আহমেদ গোল করেন।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, গাজী গ্রুপ ও যমুনা ব্যাংকের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা।