কাঁচপুরে ঘুমের ওষুধ খাইয়ে কিশোরী ধর্ষণ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪২

সোনারগাঁয়ে স্কুলছাত্রী এক কিশোরীকে বান্ধবীর সহযোগিতায় কোমল পানীর সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকালে কাঁচপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধর্ষিতার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার পর আসামিরা পলাতক রয়েছে। পুলিশ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেছে।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।