স্মার্টফোনে বিশেষ অফার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:২৯

 ‘প্রিমো এইচ সেভেন’ এবং ‘প্রিমো এইচ সেভেন এস’ স্মার্টফোনে বিশেষ অফার দিয়েছে ওয়ালটন। এই দুই মডেলের ফোন কিনে এসএমএস-এর মাধ্যমে প্রোডাক্ট রেজিস্ট্রেশন করলেই থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট পাওয়ার সুযোগ। রয়েছে সর্বনিম্ন ৫০০ টাকার নিশ্চিত ক্যাশব্যাক। অফারটি চলবে ৩১ জানুয়ারি ২০১৯ পর্যন্ত।

ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ফোন দুটির দাম যথাক্রমে ৬,৯৯৯ এবং ৮,৯৯৯ টাকা। যেকোনো ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেট থেকে নগদের পাশাপাশি ইএমআই এবং কিস্তিতে ফোনগুলো কিনলেও এয়ার টিকিট এবং ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। অফারটি পেতে ফোন কেনার পর মেসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে এয়ার টিকিট অথবা ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হবে।

5.5 BwÂi dzj-wfD AvBwcGm wWm‡cøi wcÖ‡gv GBPসভেন স্মার্টফোনে রয়েছে  কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র্যাম, মালি-৪০০ গ্রাফিক্স, ৮ জিবি স্টোরেজ, এলইডি ফ্ল্যাশসহ ৮ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২৮৫০ এমএএইচ ব্যাটারি। আর ৫.৪৫ ইঞ্চির ফুল ভিউ আইপিএস ডিসপ্লের প্রিমো এইচসেভেনএস দেশে তৈরি একটি ফোরজি ফোন। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও পরিচালিত ফোনটিতে আছে কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ১৩ এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফেস আনলক এবং ফিংগারপ্রিন্ট।