ইটের ট্রলি উল্টে ২ কিশোর নিহত, আহত ৭

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:২০

সিরাজগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইটভাঙা মেশিন ট্রলি উল্টে দুই কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫ জন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সদর উপজেলার দেউজি গ্রামের রাকিবুল ইসলামের ছেলে ও নবম শ্রেণির ছাত্র মেহেদি হাসান (১৫) এবং একই গ্রামের শামীম হোসেনের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র নাঈম আহম্মেদ (১৪)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, তারা ইটভাঙা মেশিন ট্রলিতে চড়ে কর্মস্থল থেকে বাড়িতে ফিরছিল। তাদের বহনকারী যানটি সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর চৌরাস্তা মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রলিটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ৭ কিশোর শ্রমিক আহত ও ২ কিশোর নিহত হয়। তবে এ বিষয়ে কেউই থানায় লিখিত বা মৌখিক অভিযোগ দেননি বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইত্তেফাক/এনএ