যুগের বাতাস বুঝে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৯

এই সময়ের ছড়া 

আলী হাবিব

 

অন্যকে ঢোল বাজাতে দিলে

ফাটিয়ে ফেলতে পারে

অতএব নিজে নিজের ঢোলটা

বাজাবেন বারে বারে।

 

তার তালে তালে গেয়ে বেড়াবেন

ললিত আত্মগীতি

এটাই যুগের বাতাস এখন

এটা এ যুগের রীতি।

 

বাতাসকে যারা বুঝতে পারে না

তারাই পিছিয়ে পড়ে

বাতাসটা বুঝে মেলে দিয়ে ছাতা

অনেকে ভাগ্য গড়ে।

 

সময়ের পথ ধরুন

বাতাসটা বুঝে রীতি মেনে আজ

নিজেকে প্রকাশ করুন।