আবারো প্রশংসিত নির্মাণে...

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৩

বিনোদন রিপোর্ট

 

এ প্রজন্মের জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। নিজের নির্মাণ দক্ষতায় ক্যারিয়ারের যোগ করেছেন বেশকিছু জনপ্রিয় নাটক। তার নাটকের গল্পে যেমন ভিন্নতা থাকে তেমনি একটি থাকে একটি সামাজিক বার্তাও। বর্তমানে একাধিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া গত ভালোবাসা দিবসেও তার কয়েকটি নাটক প্রচার হয়েছে। নাটকগুলো বরাবারের মতোই প্রশংসিত হয়েছে। বান্নাহ বলেন, ‘বিশেষ দিন উপলক্ষে করা কাজগুলো নিয়ে বিভিন্ন শ্রেণির দর্শকের মতামত পাওয়া হয়ে ওঠে না। কিন্তু এবার কাজে বৈচিত্র্য থাকায় অন্যরকম সাড়া পেয়েছি।’ বর্তমানে অনেক নাটকেই জোর করে ভাঁড়ামি ছাড়া তেমন কিছু চোখে পড়ে না। এ নিয়ে বান্নাহ বলেন, ‘আমি সব নাটকেই কোনো না কোনো বার্তা দেওয়ার চেষ্টা করি। আমার ৯০ পারসেন্ট গল্পে বার্তা থাকে। আমাদের এ বিষয়টি মাথায় রেখে কাজ করা উচিত।’