মানুষ ভুল শব্দে অনুবাদ করে ভালোবাসার
গত বসন্ত ছিলো ছেঁড়া ফুল পাতার
মাস্কপরা ধূসর দুপুর
ধুলো আর কুয়াশা-রোদের ডানায় উড়ছিলো
পাখিরা
প্রভাতফেরির করুণ শব্দ-ধ্বনি
রাত্রিভেজা শহিদ মিনার ঘিরে উজ্জ্বল চোখের
ভালোবাসা
বিনয়ের অসমাপ্ত ভোরের সংস্কৃতি
সন্ধের মাইকে পাঠ ছিলো ইতিহাসের—
রাজনীতিমুখর মধুর কেন্টিন
রোকেয়া হলের নীল—
জানালায় নক্ষত্রের ভিড়
বর্ণিল মেঘের করতালির ভেতর
খুঁজে ফেরা প্রিয় ছায়া
উষ্ণ নিঃশ্বাসের নিবিড় গল্প
