ধানের দিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪০

এখন মাঠে মাঠে রোদ

ধান থেকে দূরে রাখি পাখি

একটি গাঙ, চারিপাশে তার নানা জাতের ধান

 

গরুটার পিঠে বসে থাকা ফিঙে

সে এক অর্থময়, দুপুরের ঝলক

 

মিশকালো মহিষ একবার তাকায়

 

গোধূলিতে রেখে পা এই গ্রাম হবে জানি

আমার সোনার অলংকার