বিষণ্ন সুন্দর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১

শিশিরশুভ্র স্নিগ্ধতা তোমার

দূর থেকে দেখি, বিহ্বল মুগ্ধতায়।

সবুজপাতায় যেন একফোঁটা সোনালি শিশির

তুমি, উদ্ভাসিত হও প্রতিদিন সূর্যের আলোয়।

 

অসংখ্য ভক্ত তোমার, ওরা কেউ কোনোদিন

জানবে না কী অমল দুঃখ নিয়ে তুমি প্রতিদিন

একাকীত্বের নদী পার হও গভীর গোপনে।

তোমাকে রচনা করি শব্দে উপমায়, প্রিয় কবিতায়। 

 

ভালোবাসা বিষণ্ন হলে জ্যোত্স্নার আলোও

মরে যায়, সৌন্দর্য একা হয়ে যায়, তবু কী যে

মোহন মায়া আমাকে প্রত্যহ টানে তীব্র পিপাসায়।

তুমি কোনোদিন জানবে না কে আমি তোমার!

 

দূর থেকে দেখে মনে মনে বলি বিষণ্ন সুন্দর

তুমি সুখী হও, পূর্ণতা তোমাকে ছুঁয়ে যাক।