পড়ে পড়ে জানে খুব হিরু, বলে বলে ভীতি কাটে মিরু। হেসে হেসে কথা কয় হিয়া শুনে শুনে মনে রাখে টিয়া লিখে লিখে বই গড়ে রিয়া দেখে দেখে শিখে ভালো লিয়া। ছয়গুণ ছয়জনে; বলো ছড়া দিয়ে— হইচই উঠে যাক সেই ছড়া নিয়ে।