অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৫

নেত্রকোনার আটপাড়ায় বুধবার রাতে ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ঝর্না আক্তার (১০)। সে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ডেমুড়া গ্রামের নুরুজ্জামান মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, ঝর্না আক্তার তার দাদির সঙ্গে নেত্রকোনা থেকে বাড়ি ফিরছিল। পথে তার গলায় থাকা ওড়না চলন্ত ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে দ্রুত আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ওসি জাফর ইকবাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনের পরিপ্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।