বশেমুরবিপ্রবিসাসের নির্বাচন

সভাপতি জিনিয়া সম্পাদক পরান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটি নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে ফাতেমা-তুজ-জিনিয়া (ডেইলি সান) সভাপতি ও মাইনউদ্দিন পরান (দৈনিক আমাদের নতুন সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি সুকান্ত কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আহাদ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া রশিদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল ওহাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য হয়েছেন শাফিউল কায়েস, খাদিজা জাহান তান্নি ও সাগর দে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও বশেমুরবিপ্রবিসাসের উপদেষ্টা মো. মাহবুবুল আলম।