পাবনা প্রতিনিধি
পাবনা মধ্য শহরের পৈলানপুর মহল্লায় অটোবাইক স্ট্যান্ডের আধিপত্যের জের ধরে সংর্ঘষের ঘটনায় নিহত অরিন হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৈলানপুর এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে মানববন্ধন কর্মসূিচ চলাকালে বক্তব্য দেন, নিহত অরিনের চাচা আব্দুল মান্নান, বড়ভাই শামীম হোসেন সোনাসহ অনেকে। বক্তারা অবিলম্বে অরিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন কর্মসূচি মিছিল সহকারে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গত মঙ্গলবার দুপুরে শহরের পৈলানপুর এলাকায় অটোবাইক স্ট্যান্ডের আধিপত্যের জের ধরে ছুরিকাঘাতে নিহত হয় অরিন।
