দর কমার শীর্ষে প্রিমিয়ার লিজিং

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৯

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩টির বা ১৮ দশমিক ২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বুধবার প্রিমিয়ার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ দশমিক ২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর গতকাল শূন্য দশমিক ৪০ টাকা বা ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৫ শতাংশ, আইডিএলসির ৪ দশমিক ৭৩ শতাংশ, মিরাকলের ৪ দশমিক ১২ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪ দশমিক ১২ শতাংশ, বে লিজিংয়ের ৪ দশমিক ০৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪ শতাংশ কমেছে।