নরসিংদীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৪৯

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী শহরতলীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৭) ধর্ষণের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তাগণ অবিলম্বে নরপশু ধর্ষক উত্তম দাসকে গ্রেফতার করে অবিলম্বে তার ফাঁসির দাবি করেছে। গত ২১ জানুয়ারি কুখ্যাত উত্তম দাস সুকৌশলে উল্লেখিত স্কুল ছাত্রীকে ধরে নিয়ে হাজীপুর বৌ-বাজার সংলগ্ন একটি গোপন স্থানে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির আত্মচিত্কার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার অবস্থা খুবই সূচনীয়। মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।