তেজগাঁওয়ে বাসায় শিশু ধর্ষণের চেষ্টা, কিশোর আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৬

তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করেছে র্যাব। গত বুধবার রাতে র্যাব-২ এর একটি টহল দল রাজধানীর তেজগাঁও থানাধীন পশ্চিম নাখালপাড়া এলাকায় টহল দেওয়ার সময় খবর আসে যে, এলাকার এক বাসায় তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে টহল দলটি বাড়িতে উপস্থিত হয়ে ধর্ষণের চেষ্টাকারী হূদয় হোসেন নামের কিশোরকে আটক করে। পরে ঐ শিশুকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।