বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বুধবার রাতে বদলগাছীতে নিজ শোবার ঘরে যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে হচ্ছে উপজেলার সদর ইউনিয়নের গাবনা গ্রামের আঃ জলিলের বড় ছেলে হাফিজুল ইসলাম। রাতে খাবার শেষে শোবার পর গোঙানির শব্দ পেয়ে তার মা হালিমা বেগম ও বাবা উঠে দেখেন হাফিজুল ইসলাম বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তাকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়ার সময় মারা যায়। সহকারী পুলিশ সুপার (বদলগাছী-মহাদেবপুর সার্কেল) আবু সালেহ মোঃ আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মৃতের বাবা ও দুই ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মূল রহস্য উদঘাটন করা যাবে।
