কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে প্রায় ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে মাদারীপুর র্যাব-৮। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়াহাট থেকে এ জাটকা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ও মাদারীপুর র্যাব-৮ এর সহযোগিতায় মিয়ারহাট বাজারে অভিযান চালিয়ে প্রায় চার হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময় জামাল মাঝি নামের একজন জেলেকে আটক করা হয়। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় ও মসজিদ-মাদ্রাসায় বিতরণ করা হয়।
