মুক্তাগাছায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৩

ময়মনসিংহের মুক্তাগাছায় অজ্ঞাত (৬) বছর বয়সী এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শহরের পাড়াটঙ্গী (শান্তির মোড়) এলাকায় রহিমাতুল জামে মসজিদের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা, হত্যার পর তোয়ালে পেঁচিয়ে শিশুটির লাশ ফেলে রাখা হয়।

মুক্তাগাছা থানার ওসি দুলাল আকন্দ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কেও চিনতে পারলে থানা পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/এমআর