চবি গণিত বিভাগের দু’দিনব্যাপী সুবর্ণজয়ন্তী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫১

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী মিলনমেলা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয়েছে ব্যাপক অনুষ্ঠানমালার। চবি গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধনী দিনে বিকাল ৩টায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং দ্বিতীয় দিনে সন্ধ্যা ৬টায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার।

মিলনমেলায় সংশ্লিষ্টদের অংশগ্রহণ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সুবর্ণজয়ন্তী মিলনমেলার আহ্বায়ক রাশেদ রউফ ও সদস্য সচিব মোহাম্মদ মাজহারুল হক অনুরোধ জানিয়েছেন।