লাইসেন্স না থাকায় বগুড়ায় তিন ইটভাটায় জরিমানা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫২

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী ও সুজাবাদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স ছাড়াই ইট ভাটায় ইট প্রস্তুতের অভিযোগে ৩টি ভাটার ব্যবস্থাপকের ৯০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪ এপিবিএন সদস্যের সহযোগিতায় বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হাই সিদ্দিকী এই আদালত পরিচালনা করেন।

লাইসেন্স ব্যতীত ইট প্রস্তুতের অপরাধে বেতগাড়ী এলাকায় ‘এল.জি.কে ব্রিকস’ এর ম্যানেজার মোঃ শামীম সরকার ওরফে মিঠুকে (৩৫) ২০ হাজার টাকা, সুজাবাদ এলাকার ‘মেসার্স আরিফ ব্রিকস ফিল্ড’ এর ম্যানেজার মোঃ সাইফুল ইসলামকে (৫০) ৩০ হাজার ও ‘মেসার্স এ. আর. ব্রিকস্ ফিল্ড’ এর ম্যানেজার মোঃ শফিকুল ইসলামকে (৩৮) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।