পিরোজপুর অফিস
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। ক্ষমতা বা বিরোধীদলীয় রাজনীতি সকল ক্ষেত্রেই মুক্তিযুদ্ধের চেতনা হবে আদর্শ। পিরোজপুর হবে অনিন্দ্য সুন্দর তথা অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও উন্নত জনপদ।
তিনি গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজানুর রহমান মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, নাগরিক নেতা অ্যাডভোকেট এম এ মান্নান, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া প্রমুখ।
