মির্জাপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্ত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মির্জাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি হয়েছে। “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি” এই স্লোগানে গত বুধবার থেকে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্ভোধনী অনুষ্ঠান হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। মেলা প্রাঙ্গনে অতিথিসহ দর্শনার্থীদের উপচেপড়া ভিড় ছিল। বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মেলার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি। গতকাল বৃহস্পতিবার সমাপনী দিনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন ম্টু, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন ছাড়াও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক মতবিনিময়
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ও কিশোর- কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক বিকাশের লক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ ও রূপান্তরের সহযোগিতায় বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর মো. আব্দুল লতিফ সরদার, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মণ্ডল, রূপান্তর প্রতিনিধি গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল গফফার মোড়ল, শিক্ষক ফাতেমা খাতুন, সায়রা বেগম, মুজিবর রহমান, আব্দুস সালাম, অভিভাবক আমজাদ সরদার, জবেদ আলী গাজী, সাথী সুলতানা, তানজিম সুলতানা, সায়েদ আলী সরদার, রেশমা সুলতানা ও খালিদ হোসেন। সভায় শহীদ এম এ গফুর কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হয়।
উলিপুরে উন্নয়নমূলক ওরিয়েন্টেশন কর্মশালা
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা উলিপুরে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে কুড়িগ্রাম জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। জেলা তথ্য অফিসার মোঃ শাহাজাহান আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, বজরা ইউপি চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম আমিন, ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি প্রমুখ।
সদরপুর উপজেলা সমন্বয়
ও আইন-শৃঙ্খলা সভা
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুর-৪ (ভাংগা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, অতীতের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি ও মাদকমুক্ত করে সদরপুর উপজেলাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে। নিক্সন চৌধুরী আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যে যে দলই করি না কেন, সবাই আমাকে ভোট দিয়ে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত করেছে। সবাই আমার কাছে সমধিকারে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আসুন সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হই। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। আজ থেকে সদরপুরে আওয়ামী লীগের পূর্বের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এমপি নিক্সন চৌধুরীর হাত ধরে একসঙ্গে উপজেলার উন্নয়ন কাজে আত্মনিয়োগ করার ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপজেলার সকল সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এরপর নিক্সন চৌধুরী উপজেলা সদরের বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রধান শিক্ষিকা শেফালী খানমের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
