মাদারীপুর পৌরসভার নির্বাচন কাল

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার নির্বাচন আগামীকাল ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মো. খালিদ হোসেন ইয়াদ, বিএনপির মো. জাহান্দার আলী মিয়া, জাতীয় পার্টির লিয়াকত খান ও ইসলামী আন্দোলনের মো. আছমত আলি মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত তিনটি আসনে ৯ জন নারী এবং ৯ কাউন্সিলরের পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।