শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর ও সম্পাদক ভাসানী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের জয় হয়েছে। ১৩ পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১০ পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল তিন পদে জয়ী হয়েছে। সভাপতি পদে অ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সমিতির ২ নম্বর বার ভবনে নির্বাচনের ভোটগ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় জানান, ১৩ সদস্য বিশিষ্ট এ নির্বাহী পরিষদের চার জন সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।