ঢাকায় তিন দিনের ওমরাহ মেলা শুরু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ০০:২১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকায় শুরু হয়েছে তিন দিনের ‘চ্যালেঞ্জার ওমরাহ মেলা-২০১৯’। বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এই মেলার উদ্বোধন করা হয়। ৫ম বারের মতো আয়োজিত চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের উদ্যোগে এই মেলা চলবে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ইউনিক গ্রুপের এমডি মোহাম্মদ নূর আলী, গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার সারওয়াত সিরাজ, আবদুস সোবহান ভুঁইয়া, এম আমানুল্লাহ প্রখুখ। এতে সভাপতিত্ব করেন চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাৈয়দ গোলাম সারোয়ার এবং সমাপনী বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ফাতিমা ফারহীন নিশা চৌধুরী।  মেলা উপলক্ষে বিভিন্ন প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ মানের পাশাপাশি টু স্টার, থ্রি স্টার, ফাইভ স্টার হোটেলে থাকার ব্যবস্থাসহ প্যাকেজ রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা অবধি। মেলাটি সবার জন্য উন্মুক্ত রয়েছে।