ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—আজিজুল, রশিদ, হাসান আলী ওরফে জুলহাস, ভুট্টু সরদার, রফিক মিয়া, নূরুল ইসলাম, শাহ আলম ও কামরুল সরদার। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে আট জন জুয়াড়িকে আটক এবং চার সেট তাস, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ আদনান দফাদার জানান, কিছু অসাধু লোক জুয়ার আসর বসিয়ে লোকজনকে সর্বস্বান্ত করত।
