সমপ্রতি রিসডা-বাংলাদেশের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এ চুক্তির অধীনে রিসডা'র সুবিধাভোগীরা সহজ কিস্তিতে সিঙ্গারের পণ্য ক্রয় করতে পারবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ এবং রিসডা বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. হেমায়েত হোসেন
০০
সেলো ব্রান্ড এর কলমসহ অন্যান্য সামগ্রীর বাংলাদেশে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে ‘সেলো’র আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা দেন মধ্যাপ্রাচ্য-আফ্রিকা-ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার, বিক, পিটার ভেন ডেনব্রচ। অনুষ্ঠানে বাংলাদেশে সেলো ব্রান্ডের একমাত্র পরিবেশক এম এন্ড ইউ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাদিক মাহমুদ উপস্থিত ছিলেন
০০
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড, ইউকে এর মধ্যে সম্প্রতি ইনওয়ার্ড ফরেন রেমিটেন্স সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল ব্যাংকের এমডি ও সিইও কাজী ওসমান আলীর উপস্থিতিতে ব্র্যাক সাজনের এমডি ও সিইও আব্দুস সালাম এবং ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আকমল হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
টাটা মটরস ও নিটল মটরস যৌথভাবে বাংলাদেশের বাজারে মাঝারি ধরণের বাণিজ্যিক গাড়ি টাটা এলপিটি ১২১২ গাড়ির বিপণন শুরু করেছে। সম্প্রতি এ গাড়ির বিপণন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ ও টাটা মটরসের ইন্টারন্যাশনাল বিজনেসের প্রধান রুদ্ররূপ মিত্র
